শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৩৯ পিএম, ২০২৪-১২-০৩
চট্টগ্রাম নগরীর ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর বিএনপির আহবায়ক কমিটি। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর লালখান বাজারের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। দলকে তৃণমৃল সুসংগঠিত করার লক্ষ্যে থানা ও ওয়ার্ডে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলপ্ত ঘোষণা করা হয় বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডের কমিটি অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দ্বারা কমিটি গঠন করা হবে বলে জানান মহানগর বিএনপির এই আহবায়ক। এছাড়া সংবাদ সম্মেলনে উঠে আসে সম্প্রতি ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার বিষয়টি। ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলা এবং আমাদের জাতীয় পাতকা অবমাননার নিন্দা জানান নেতৃবৃন্দ। নেতবৃন্দ বলেন, আমরা দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। পতিত ফ্যাসিবাদে মূল হোতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পারিতে মাছ শিকারের যড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিব আমরা। এদিকে আজ বিকাল ৩টায় বাংলাদেশি হাইকমিশনে হামলা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited